1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

টেকনাফে ফের ৩৬ জন মিয়ানমারের বিজিপি সদস্যের অনুপ্রবেশ

  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১৪২ বার পঠিত

টেকনাফে ফের ৩৬ জন মিয়ানমারের বিজিপি সদস্যের অনুপ্রবেশ

জামাল উদ্দীন – কক্সবাজার জেলা প্রতিনিধি।
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের বিভিন্ন  সীমান্ত এলাকা দিয়ে ফের মিয়ানমারের ৩৬ জন সীমান্ত রক্ষি বিজিপি সদস্য আত্নরক্ষার্থে পালিয়ে এসেছে বলে খবর পাওয়া গেছে।
৪ মে শনিবার ভোর রাতে টেকনাফ  সদরের বিভিন্ন  সীমান্ত  পয়েন্ট দিয়ে  মোট ৩৬ জন মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি সদস্য এদেশে পালিয়ে এসেছে  বলে একাধিক নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
অনুপ্রবেশ কারী বিজিপি সদস্যদের বাংলাদেশ বডারগার্ড বিজিবির হেফাজতে নিয়ে  নিরস্ত্রকরণ করে বিজিবি -২ ব্যাটলিয়নের আওতাধীন হ্নীলা বিওপির কাছাকাছি  হ্নীলা উচ্চবিদ্যালয়ে রাখা হয়েছেবলে একটি সূত্র নিশ্চিত করেছেন।
মিয়ানমারের আভ্যন্তরীন সংঘর্ষের কারণে এরা আত্নরক্ষার জন্য এদেশে পালিয়ে এসেছে বলে জানাগেছে।
তবে এবিষয়ে আমাদের বাংলাদেশ সীমান্ত রক্ষি বাহিনী বিজিবি র পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায় নি। এব্যাপারে  বিজিবি-২ ব্যাটলিয়নের অধিনায়ক লেঃকর্ণেল মহিউদ্দীন আহমদের সাথে যোগাযোগ করাহলে তিনি এবিষয়ে তাদের আনুষ্ঠানিক কোন বক্তব্য নেই বলে জানান।####

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park