1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে চলছে প্রচার প্রচারণায় ব্যস্ত সময়

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১২৯ বার পঠিত

বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে চলছে প্রচার প্রচারণায় ব্যস্ত সময়

এ টি এম ইমদাদুল ইসলাম
কুমিল্লা জেলা প্রতিনিধি

আসছে আগামী ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় প্রার্থীদের মাঝে চলছে প্রচার প্রচারণায় ব্যস্ত সময়।
নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে এবং ভোটারদের মন জয় করার লক্ষ্যে দিচ্ছেন নানা রকমের প্রতিশ্রুতি।
প্রায় প্রতিদিনই সকল প্রার্থী ও তাদের সমর্থকদের নিয়ে চলছে- গণসংযোগসহ উঠান বৈঠক ও পথসভা।
জমজমাট হয়ে উঠেছে নির্বাচনের প্রচারণা।
বরুড়া উপজেলার সাধারন ভোটারদের দাবী– তারা সৎ, যোগ্য, পরোপকারী ও বিপদে যাকে কাছে পাবেন এমন প্রার্থীকেই বিজয়ী করবেন। যে প্রার্থী বরুড়াবাসীর উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীই চান সাধারণ ভোটাররা।

উল্লেখ্য যে বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন–
১. এ এন এম মইনুল ইসলাম (হেলিকপ্টার ),
সদস্য বরুড়া উপজেলা আওয়ামী লীগ ও বর্তমান উপজেলা চেয়ারম্যান

২. নাসির উদ্দিন লিংকন(মোটরসাইকেল) সাধারণ সম্পাদক,বরুড়া উপজেলা আওয়ামী লীগ

৩. হামিদ লতিফ ভূঁইয়া( আনারস ), বিশিষ্ট সমাজসেবক।

তবে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী নাসির উদ্দিনকে প্রচারে দেখা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক -বরুড়া বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী বলেন- ২/৪ টি তুচ্ছ ঘটনা ছাড়া বরুড়া উপজেলায় নির্বাচনী প্রচারনার পরিবেশ এখনো সুষ্ঠ আছে। আমরা আশা করি — নির্বাচনকে কেন্দ্র করে বরুড়ায় যাতে কোন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে
সর্বসাধারনের দাবী– অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে তাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park