1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

টেকনাফের হাইওয়ে সড়কে সিএনজি’র ধাক্কায় এক পথচারী নিহতঃ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৮৫ বার পঠিত

টেকনাফের হাইওয়ে সড়কে সিএনজি’র ধাক্কায় এক পথচারী নিহত

জামাল উদ্দীন- কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার-টেকনাফের হাইওয়ে সড়কে রাস্তাপার হওয়ার সময় সিএনজি ( অটোরিকশা’র) ধাক্কায় মো.ছফর আলী (৭০) নামের এক পথচারী নিহত হয়েছে।

নিহত মো.ছফর আলী টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ঝিমংখালি গ্রামের মৃত সিদ্দিক আহমেদের ছেলে।

বৃহস্পতিবার ( ৬ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে হাইওয়ে সড়ক মিনাবাজারে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং ইউপি’র ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার কবির আহমেদ।

তিনি জানান,বৃহস্পতিবার বিকালের দিকে মো. ছফর আলী নামের এক বৃদ্ধ মিনাবাজার স্টেশনের রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতি আসা কক্সবাজারগামী একটি সিএনজি ( অটোরিকশা’র) ধাক্কা লাগলে সে আহত হয়ে মাটিতে পড়ে যায়।

পরবর্তীতে আহত মো. ছফর আলীকে চাকমারকুল সেভ দ্যা চিলড্রেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুমিল্লা রিজিয়নের হোয়াইক্যং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. কাইয়ুম চৌধুরী জানান,সড়ক সিএনজির ধাক্কায় নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্ৰক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park