1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আগামীকাল সাংবাদিক হাবিবুর রহমান খান এর মৃত্যুবার্ষিকী

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

আগামীকাল সাংবাদিক হাবিবুর রহমান খান এর মৃত্যুবার্ষিকী

মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম।
আগামীকাল ২০ জুন বৃহস্পতিবার চট্টগ্রামের প্রথিতযশা সাংবাদিক “দৈনিক সেবক”পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান খান এর ৩৯তম মৃত্যুবার্ষিকী।সাংবাদিক হাবিবুর রহমান খান ১৯৮৫ সালের ২০জুন পবিত্র ঈদুল ফিতরের দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।চট্টগ্রামে প্রায় ত্রিশবছরের অধিক সময় তিনি সততা নিষ্ঠার সাথে সাংবাদিক পেশায় জড়িত ছিলেন।পেশাগত জীবনে তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্বসহ একাধিকবার প্রেস ক্লাবের তৎকালীন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।সাংবাদিক হাবিবুর রহমান খান শিক্ষা জীবন শেষ করে প্রথমে চট্টগ্রাম পটিয়ার কর্ত্তলা বেলখাইন মহাবোধি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসাবে নিজের কর্মজীবন শুরু করলেও, একসময় এসে লেখালেখির নেশায় শিক্ষাকতা পেশা ছেড়ে তিনি চট্টগ্রামে কলম সৈনিক হিসাবে সাংবাদিকতা পেশায় নিজেকে নিয়োজিত করেন।সাংবাদিক হাবিবুর রহমান খান চট্টগ্রামের স্বনামধন্য “দৈনিক আজাদী”পত্রিকার প্রথম বার্তা সম্পাদক, “দৈনিক নয়াবাংলা”পত্রিকার প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক,ইংরেজি দৈনিক “ইস্টার্ন এক্সামিনার”এর বার্তা সম্পাদক, “দৈনিক আজান” পত্রিকার নির্বাহী সম্পাদকসহ বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।তিনি চট্টগ্রাম থেকেও স্বাধীনতার পর বাংলাদেশ প্রেস কাউন্সিল গঠিত হওয়ার পর কয়েকদফা বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ছিলেন।
প্রথিতযশা গুণী এই সাংবাদিক ১৯৩০ সালে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার বর্তমান বড়লিয়া ইউনিয়নের ওকন্যারা গ্রামের ঐতিহ্যবাহী খান বাড়ীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park