1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ফেসবুকে প্রেম প্রেমিকাকে ভিডিও কলে রেখে কয়রায় কলেজ ছাত্রের আত্ম—হত্যা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১২৬ বার পঠিত

ফেসবুকে প্রেম প্রেমিকাকে ভিডিও কলে রেখে কয়রায় কলেজ ছাত্রের আত্ম—হত্যা

মোঃ সাহেব আলী (পাইকগাছা প্রতিনিধি)

পাইকগাছায় একই সময়ে প্রেমের কারণে কলেজ ছাত্র ও ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্ম—হত্যার সপ্তাহ না যেতেই পার্শ্ববর্তী কয়রায় উপজেলায় প্রেমিকার সাথে মান অভিমান ও মনোমালিন্যের কারণে প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছ আসাদুল ইসলাম (১৭) নামের এক কলেজ ছাত্র। প্রেমিকার সাথে মনোমলিন্যের কারণে এ আত্নহত্যা করেছেন বলে জানা যায়

মঙ্গলবার ভোর রাতে খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের খোড়লকাটি গ্রামে এ ঘটনা ঘটে। আসাদুল ইসলাম ঐ গ্রামের নজরুল ইসলামের পুত্র। আছাদুল ইসলাম কয়রার খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রী কলেজের একাদশ বর্ষের ছাত্র ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় ঔ দিন ভোর রাতে তার ভাবি মোবাইলের সমস্যা সমাধের জন্য আসাদুল কে খুজতে থাকে। ঘরে না পেয়ে পাশে একটি পরিতক্ত্য ঘরের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে তাকে ঝুলতে দেখেন পরে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আসাদুলকে দেখতে পান। দেখে ফেলানোর আগে সে মারা গেছেন। পাশে তার দিকে মোবাইল ফোনটি ফেলানো ছিলো। পরে জানা গেছে, প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের কারণে ভিডিও কলে আত্মহত্যা করেছেন আসাদুল ইসলাম ।

আসাদুলের বন্ধুরা জানিয়েছে, বেশ কয়েক মাস আগে রংপুরের একটি মেয়ের সাথে আসাদুলের ফেসবুকে পরিচয় হয়। সেখান থেকেই ঘনিষ্ঠতা। রোজই দীর্ঘসময় তারা ফোনে কথা বলত, ভিডিও কল, চ্যাটও করত। মাঝে মাঝে তাদের ভিতর মনোমালিন্য হতো। আসাদুল একটু বেশি আবেগী ছিল। প্রেমিকার সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করতে পারে।

কয়রা থানার ওসি (তদন্ত) টিপু সুলতান বলেন, ভিডিও কলে কথা বলার সময় যুবক গলায় ফাঁস দিয়েছে বলে জেনেছি।এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে ঊর্ধতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park