1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

চট্টগ্রামে শাহ আমানতে ১ কেজি স্বর্ণসহ দুই যাত্রী আটক।

  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

চট্টগ্রামে শাহ আমানতে ১ কেজি স্বর্ণসহ দুই যাত্রী আটক।

মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ব্র্যান্ডিং মেশিনের ভেতর থেকে এক কেজি ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়েছে, যার বর্তমান বাজারমূল্য এক কোটি টাকা।

এ সময় দুই যাত্রীকে আটক করা হয়।

আজ শনিবার ভোরে বিমানবন্দর এনএসআই টিম ও কাস্টম হাউসের কর্মকর্তারা এই স্বর্ণ উদ্ধার করেন।

বিমানবন্দর এনএসআই টিম সূত্র জানায়, শনিবার ফ্লাইটটি সারজা থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ভোর সাড়ে ৬টায় অবতরণ করে।

যথারীতি কাস্টম স্ক্যানিংয়ের পর শুল্ক গোয়েন্দা এবং এনএসআই যৌথ উদ্যোগে তল্লাশি করে একটি ব্র্যান্ডিং মেশিনের ভিতর স্বর্ণের অস্তিত্ব খুঁজে পায়। পরবর্তীতে স্বর্ণের পরিমাণ ১ কেজি ১১৪ গ্রাম বলে জানা যায়।

যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।

আটক দুই যাত্রী হলেন পটিয়ার সিরাজুল ইসলামের পুত্র মোঃ শফিকুল ইসলাম ও হাটহাজারীর সুলাইমানের পুত্র মোঃ মোরশেদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park