1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আরো ৩ জনের মরদেহ সনাক্তকরা হয়েছেঃ

  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২১৬ বার পঠিত

আরো ৩ জনের মরদেহ সনাক্তকরা হয়েছেঃ

মোঃ আতিকুল ইসলাম

রাজধানীর রাজধানীর বেইলি রোডের সাততলা গ্রীন কোজি কটোজ নামের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শিশু ও নারী সহ একই পরিবারের ৩ জনকে সনাক্ত করা হয়েছে।

শুক্রবার (১ মার্চ) রাত ৯:০০ টার দিকে নিহত নারীর বাবা ইঞ্জিনিয়ার মোক্তার আলম হেলালি জরুরী বিভাগের মর্গে এসে তার মেয়ে মেহরুন্নেসা জাহান হেলালি(২৪),মেয়ের জামাই শাহজালাল উদ্দিন(৩৫) এবং তাদের সাড়ে তিন বছরের শিশুকন্য ফাইরুজ কাসেম জমিরা-র মরদেহ সনাক্ত করেন।

তিনি আরও জানান, আমার মেয়ের জামাই দক্ষিন কেরানীগঞ্জের পানগাঁও পোর্টের সরকারি রাজস্ব কর্মকর্তা। গতকাল বিকেলে পানগাঁও এর বাসা থেকে ঢাকায় ঘুরতে বের হয়। এদিকে সময় পেরিয়ে গেলেও তারা বাসায় না ফেরায় চিন্তিত হয়ে পড়ি আমরা। পরে টেলিভিশনে সংবাদ দেখে জানতে পারি বেইলি রোডে আগুন লেগেছে। আমার দেশের বাড়ি কক্সবাজারের উখিয়া থানার পূর্ব গোয়ালিয়া এলাকায়। এখান থেকে আজ রাতে ঢাকা মেডিকেলের মর্গে এসে আমি আমার নাতনি, মেয়ে এবং মেয়ের জামাইয়ের মরদহ শনাক্ত করি।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম। তিনি জানান মরদেহ দাবিদারের কাছে থাকা ছবি দেখে আমরা মরদেহ তিনটি সনাক্ত করি। কাল সকালে তাদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, এ নিয়ে মোট ৪৬টি
মরদেহের মধ্যে ৪৩ জনকে সনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে। বাকি তিনটি মরদেহ পূর্ণাঙ্গ পরিচয় সনাক্তের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park