1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আজ মধ্যম জোয়ারা সুখরঞ্জন বিহারে বাপ্পী বড়ুয়া’র অন্ত্যেষ্টিক্রিয়া

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

আজ মধ্যম জোয়ারা সুখরঞ্জন বিহারে বাপ্পী বড়ুয়া’র অন্ত্যেষ্টিক্রিয়া

মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম।

চন্দনাইশ পৌরসভার মধ্যম জোয়ারা সুখরঞ্জন বিহারের উপাসক প্রয়াত অধীর বড়ুয়া (রাখাল)’র সহধর্মিণী পুণ্যশীলা উপাসিকা বাপ্পী বড়ুয়া (৬৭) ৯ সেপ্টেম্বর সোমবার রাত ১টায় নিজ বাসভবনে হৃদযন্ত্র বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে, পুত্রবধু, নাতি—নাতনী, আত্মীয়—স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. সুকমল বড়ুয়া, চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক এরশাদুল্লাহ, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি অধ্যাপক ঝন্টু বড়ুয়া, একমুঠো বৌদ্ধ তরুণ’র সমন্বয়কারী সরিৎ চৌধুরী, বিপ্লব বড়ুয়া, রাজীব বড়ুয়া, বিনয়বাঁশি শিল্পী গোষ্ঠী’র সভাপতি অনুপম বড়ুয়া পারু, দি ইয়াং বুড্ডিস্ট ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাবু বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কীর্তনীয়া পরিষদ’র সভাপতি শাক্যপদ বড়–য়া, তাপস বড়–য়া, শান্তপদ বড়–য়া গভীর শোক প্রকাশ করে প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, প্রয়াত বাপ্পী বড়–য়া ‘পিএইচপি স্টিলের’ ব্যবস্থাপক জুয়েল বড়–য়া ও চন্দনাইশ বৌদ্ধ পরিষদের দাতা সদস্য, চট্টগ্রাম মহানগর যুব দলের সহ—ধর্মবিষয়ক সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সহ—সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফোরাম চট্টগ্রাম মহানগরীর সভাপতি ও একমুঠো বৌদ্ধ তরুণ’র সমন্বয়কারী রুবেল বড়ুয়া হৃদয়’র মাতা। আজ ১০ সেপ্টেম্বর, মঙ্গলবার চন্দনাইশ পৌরসভাস্থ মধ্যম জোয়ারা গ্রামে সুখরঞ্জন বিহারে দুপুর ১টায় অনিত্যসভা, ৩টায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park