1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

দুবাই-চট্টগ্রাম সরাসরি জাহাজ চালুর দাবি

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৪১ বার পঠিত

দুবাই-চট্টগ্রাম সরাসরি জাহাজ চালুর দাবি

মোহাম্মদ আরমান চৌধুরী
ইউ এ ই প্রতিনিধি (দুবাই)

আমদানি ও রফতানির সুবিধার্থে চট্টগ্রাম-দুবাই সরাসরি জাহাজ চলাচলের দাবি জানিয়েছেন ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের নেতারা। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতে সফররত বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে বৈঠকে তারা এ দাবি জানান।

বৈঠকে অংশ নেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, সহ-সভাপতি মুহাম্মদ রাজা মল্লিক, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমদ ও সদস্য এরশাদুল হক। বৈঠকে আমিরাত ও বাংলাদেশের মধ্যে ব্যবসায়িক সুবিধা ও বিনিয়োগের সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে।

বিজনেস কাউন্সিলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন জানান, আমদানি ও রফতানির সুবিধার্থে চট্টগ্রাম থেকে দুবাই ও ফুজিরায় সরাসরি জাহাজ চালুর দাবি জানানো হয়েছে।

গার্মেন্টস পণ্য, মাছ, মাংস, শাকসবজি মসলাসহ খাদ্যদ্রব্য বাংলাদেশ থেকে আমিরাতে আমদানি করতে অন্য দেশ হয়ে জাহাজ চলাচলে খরচ বেশি হচ্ছে। তাই বাণিজ্য সম্প্রসারণ ও সাশ্রয়ের লক্ষ্যে আমরা এই দাবি জানাই।ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে প্রতিমন্ত্রী দুই স্টেশন থেকে জাহাজ পূর্ণ করার নিশ্চয়তা থাকলে বাণিজ্যের স্বার্থে যেকোনো উদ্যোগ গ্রহণে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন। প্রমুখ→

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park