1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ডুমুরিয়ায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৫৮ বার পঠিত

ডুমুরিয়ায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত

তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল গাজি (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমাবর রাত আনুমানিক সাড়ে ১১টায় উপজেলার খুলনা সাতক্ষীরা মহাসড়কে খর্নিয়ায় টিপনা ব্রাক অফিসের সামনে এ ঘটনা ঘটে।
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া থানাধীন খর্নিয়া ফাহিম ফিলিং স্টেশনের সামনে চলতি মোটরসাইকেলের গতিরোধ করে ছুরিকাঘাতে মোঃ রাসেল গাজী (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ৩০শে সেপ্টেম্বর ২০২৪ইং আনুমানিক রাত  ১০টার দিকে এ ঘটনাটি ঘটে, সে উপজেলার খর্নিয়া গ্রামের মৃত মো: মোতালেব গাজীর ছেলে । পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে মো: রাসেল শেখ নামের প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ওই যুবক মোটরসাইকেল যোগে ডুমুরিয়ার খুলনা-সাতক্ষীরাহ মহাসড়কের খর্নিয়া ফাহিম ফিলিং স্টেশনের পূর্বপার্শ্বে এলাকায় পৌছালে অপর একটি মোটরসাইকেলে দুই দূর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত জেনে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ডুমুরিয়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চত করে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ হক জানান, খর্নিয়া এলাকায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত এক যুবককের মোটরসাইকেলের গতিরোধ করে অজ্ঞাত  দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয়রা  হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোঘণা করেন। সর্বশেষ খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক আইনি প্রকৃয়া শেষে লাশের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনায় এখনও কোন মামলা হয়নি বলে যানা যায়। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park