1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১১২ বার পঠিত

বটিয়াঘাটায় বিএনপির মন্দির কমিটির সাথে মতবিনিময় সভায় দুই গ্ৰুপের সংঘর্ষ।

মোঃইমরান হোসেন বটিয়াঘাটা প্রতিনিধি ঃ

বটিয়াঘাটা বিএনপির সাথে গতকাল বুধবার বিকাল ৩ টায় স্থানীয় বিআরডিবি হল রুমে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা শেষ পর্যন্ত বিএনপির দলীয় কোন্দলে ভুন্ডুল হয়েছে । সরেজমিনে গিয়ে জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ আসন্ন শারদীয়া দুর্গাপূজা সুন্দর ও সার্থক ভাবে উদযাপন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্দ্যোগে সকল পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় । উক্ত সভা শুরু পূর্ব থেকেই সভার ব্যানারে নাম নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা বিরাজ করতে থাকে । এতে জেলা বিএনপির সাবেক সদস্য সুলতান মাহমুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক নিরু সহ উভয় পক্ষের বেশ কিছু নেতা মারাত্মক ভাবে রক্তাক্ত জখম হয় । এদের মধ্যে জেলা বিএনপির সাবেক সদস্য সুলতান মাহমুদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । এরিপোর্ট লেখা পর্যন্ত সুলতান মাহমুদ বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন । অপরদিকে সনাতন ধর্মাবলম্বীদের ডেকে এনে এধরনের ঘটনাকে ধিক্কার জানিয়েছে । অপরদিকে জেলা বিএনপি নেতার আহতের খবর পেয়ে তাকে দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান বটিয়াঘাটা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ এজাজুর রহমান শামীম, মোঃ সাইফুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক নিরু,সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা ইমরান আহমেদ, সাধারন সম্পাদক পলাশ মহলদার, গঙ্গারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ওয়ালিয়র রহমান, নূর আলম ভূঁইয়া, আমীনুল ইসলাম , মোঃ রিপন হাওলাদার প্রমুখ ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park