1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

চট্টগ্রামে ‘ডিকেবি’ কিশোর গ্যাং গ্রুপের প্রধানসহ ৫ সহযোগী গ্রেফতার।

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৯০ বার পঠিত

চট্টগ্রামে ‘ডিকেবি’ কিশোর গ্যাং গ্রুপের প্রধানসহ ৫ সহযোগী গ্রেফতার।

মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।

চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ডিকেবি (DKB) নামক কিশোর গ্যাং গ্রুপের প্রধান ফজলুল করিম নিলয় ও তার ৫ সহযোগীকে ফেনী পৌরসভা এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।

আজ রোববার (৩ মার্চ) দুপুরের দিকে র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল রাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, কিশোর গ্যাং গ্রুপের প্রধান আসামি মো. ফজলুল করিম নিলয় (২৩), মো. আশরাফুল হাসান সিহাব (২২), আকিব ইমতিয়াজ (২২), মো. সুজন (২০), আব্দুল হান্নান প্রকাশ অমিত (২৩) ও মোতালেব হোসেন (২২)। সবার বাড়ি ফেনী জেলার বিভিন্ন এলাকায়।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, সারা দেশে কিশোর গ্যাং কালচার ভয়াবহ আকার ধারণ করেছে, যার মধ্যে ফেনী জেলা উল্লেখযোগ্য।

বিভিন্ন ছত্রছায়ায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোররা ব্যবহৃত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের অপরাধের ধরণও পাল্টে যাচ্ছে।

এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি-ছিনতাই থেকে শুরু করে খুনাখুনিসহ নানা অপরাধে কিশোর-তরুণরা জড়িয়ে পড়ছে।

মাদক ব্যবসা ও দখলবাজিতেও তাদের ব্যবহার করা হচ্ছে। নানা অপরাধে জড়িয়ে কিশোররা ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে।

তিনি বলেন, DKB কিশোর গ্যাং নামক এই গ্রুপটি সাধারণত ফেনী রেলস্টেশন, ফেনী শহর এলাকায়স্থানীয়ভাবে রাস্তায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ছিনতাই, চাঁদাবাজী ও এলাকায় প্রভাব বিস্তার করাসহ বিভিন্ন অপকর্মে জড়িত।

এছাড়াও তারা সাধারণ মানুষসহ দৈনন্দিন চলাচলরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের দেশীয় অস্ত্রের মুখে ভীতি প্রদর্শন এর মাধ্যমে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ছিনতাই করে আসছিল বলে অকপটে স্বীকার করে।

তাদের কয়েকজনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা নিয়ে ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park