1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

টেকনাফে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো দূর্গা উৎসব

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

টেকনাফে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো দূর্গা উৎসব

জামাল উদ্দীন – কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে প্রতিমা বিসর্জন উপলক্ষে টেকনাফ সমুদ্র সৈকত পয়েন্ট হাজারো মানুষের ঢল নেমেছে।

রবিবার (১৩ অক্টোবর) বিকেলে সনাতন
ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শেষ দিন বিজয়া দশমীতে টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র সৈকত পয়েন্টে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পূজা উদযাপন পরিষদ।

আয়োজকরা জানান, শুধুমাত্র টেকনাফ মেরিন ড্রাইভ সমুদ্র সৈকতে নয় এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪টি মন্দিরের ৬টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

এছাড়া একই সময় উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের তিন’টি প্রতিমা নাফ নদীতে বিসর্জন ও বাহারছড়া শামলাপুরের একটিসহ মোট ৪টি স্থানে পৃথক প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।

টেকনাফ কেন্দ্রীয় বিষ্ণু মন্দিরের পুরোহিত শুভ ভট্টাচার্য বলেন, এবার মা দুর্গা এসেছেন দোলনায় চড়ে এসেছেন। যাচ্ছেন ঘোড়ার পিঠে চড়ে।

টেকনাফ কেন্দ্রীয় বিষ্ণু মন্দিরের পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি রুপণ ধর জানান, এ বছর টেকনাফ উপজেলায় ৬টি মণ্ডপে পূজা উদযাপন হয়েছে। টেকনাফ পৌরসভায় ১টি, সদরের ডেইল পাড়া ১টি, হ্নীলায় ২টি, বাহারছড়া ও হোয়াইক্যং ১টি করে মোট ৬টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া বিসর্জন সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, প্রতিমা বিসর্জন নিরাপদ করতে প্রশাসনের পক্ষ থেকে তিনস্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। টেকনাফ সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয় প্রতিমা বিসর্জন অনুষ্ঠান। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছরও এখানে পর্যটকসহ হাজারো মানুষের সমাগম হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park