1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

খুলনায় আইন সহায়তা অ্যাকটিভিটি প্রকল্প অবহিতকরণ সভাঃ

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৫২ বার পঠিত

খুলনায় আইন সহায়তা অ্যাকটিভিটি প্রকল্প অবহিতকরণ সভাঃ

নিত্যানন্দ মহালদার ব্যুরো চীফঃ

খুলনায় মানবাধিকার সংগঠন রাইটস যশোরের উদ্যোগে আইন সহায়তা প্রকল্প অবহিতকরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪ টায় খুলনা জেলা লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে এই সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন। ইউএসএআইডি আইন সহায়তা অ্যাকটিভিটির আর্থিক সহযোগিতায়, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে রাইটস যশোর পরিচালিত প্রকল্পের অধীনে সভায় সভাপতিত্ব করেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। প্রধান অতিথির বক্তৃতায় খুলনা জেলা ও দায়রা জজ লিগ্যাল এইড এর কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য প্রচার-প্রচারণা বৃদ্ধির সুপারিশ করেন। তিনি বলেন, ‘আমাদের সকলের মূল্যবোধ বাড়াতে হবে। গরীব ও অসহায় মানুষ যাতে আইনগত সহায়তা লাভের অধিকার থেকে বঞ্চিত না হন সেজন্যে যে যার অবস্থান থেকে সহযোগিতা করতে হবে’। এক্ষেত্রে জেলায় আইন সহায়তা অ্যাকটিভিটিকে বেগবান করতে রাইটস যশোরকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন জেলা ও দায়রা জজ।সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিভিল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা তথ্য কর্মকর্তা, প্যানেল আইনজীবী, অতিরিক্ত পুলিশ সুপার, পিপি, জিপি ও প্যানেল আইনজীবীবৃন্দ। সভাটি পরিচালনা করেন রাইটস যশোরের পরিচালক (কর্মসূচি) প্রদীপ দত্ত, উপ-পরিচালক (কর্মসূচি) এসএম আজহারুল ইসলাম। ও জেলা কর্মচর্তা তপন চন্দ্র দাস,সভায় বক্তারা সরকারি আইন সহায়তা কার্যক্রমের মাধ্যমে গরীব, অস্বচ্ছল, পিছিয়েপড়া জনগোষ্ঠী ও নির্যাতিত মানুষের আইনি অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশ্বাস দেন এবং কোন বিচারপ্রার্থী যাতে হয়রানির শিকার না হন এর জন্য প্রেয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park