1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

চট্টগ্রাম নগরীতে হোটেল থেকে বিদেশী নাগরিকের লাশ উদ্ধার।

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২৫৪ বার পঠিত

চট্টগ্রাম নগরীতে হোটেল থেকে বিদেশী নাগরিকের লাশ উদ্ধার।

মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।

চট্টগ্রামের জিইসির মোড় এলাকায় অবস্থিত অভিজাত পেনিনসুলা আবাসিক হোটেলের একটি কক্ষে পোল্যান্ডের এক নাগরিকের রক্তাক্ত লাশ মিলেছে।

পুলিশ জানিয়েছে, তার মাথায় এবং শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন আছে। তাকে খুন করা হয়েছে বলে আলামত দেখে সন্দেহ করা হচ্ছে।

সোমবার (৪ মার্চ) দুপুরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সংবাদ পেয়ে নগরীর চকবাজার থানার জিইসি মোড়ে দ্যা পেনিনসুলা চিটাগং নামে হোটেলটিতে যায় পুলিশ।

হোটেলের নথিতে উল্লেখ আছে, মৃতের নাম- ZDZISLAW MICHAL CZERYBA। বয়স ৫৮ বছর। কর্মস্থল হিসেবে নগরীর সিইপিজেডের ক্যানপার্ক গার্মেন্টসের নাম উল্লেখ আছে।

আজ সোমবার দুপুরে নগর পুলিশের অতিরিক্ত উপ- কমিশনার (এডিসি-দক্ষিণ) নোবেল চাকমা সাংবাদিকদের বলেন, ‘বেলা সাড়ে ১২টার দিকে হোটেল থেকে থানায় খবর দেয়া হয় যে, ৯০৫ নম্বর কক্ষে একজন ব্যক্তির সাড়া মিলছে না।

খবর পেয়েই আমরা এখানে আসি। দরজা খুলে ভেতরে প্রবেশ করার পর তাকে বিছানার একপাশে মৃত অবস্থায় পাওয়া গেছে।

এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park