1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট’র পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি কৌশিক, সম্পাদক কবির ও কোষাধ্যক্ষ তুহিন

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট’র পূর্ণাঙ্গ কমিটি গঠন
সভাপতি কৌশিক, সম্পাদক কবির ও কোষাধ্যক্ষ তুহিন
শ্রী নিত্যানন্দ মহালদার ব্যুরো চীফঃ
কে বি টি ভি টুয়েন্টিফোর ডটকমের সাথে থাকুন এবং ফলো ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।
নতুনভাবে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি। বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটিতে কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে সভাপতি , গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবির সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনাঞ্চলের মোসলেহ উদ্দিন তুহিন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৮ ডিসেম্বর) দিনব্যাপী বার্ষিক সাধারণ সভা ও বনভোজনে এ কমিটি নির্বাচিত হয়। খুলনা বিভারভিউ পার্কে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বাবায়ক কৌশিক দে। প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক। অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নিজস্ব প্রতিবেদক  শামসুদ্দীন দোহা , সিডব্লিউএফ’র পরিচালক মোহাম্মদ নাসিমুল হক, ছিন্নমূল’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল হোসেন ।
১৫ সদস্যের কমিটির অপর নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি দৈনিক প্রবাহের চীফ রিপোর্টার  মোঃ নুরুজ্জামান , ইনডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি অভিজিৎ পাল,  এস্এ টিভির   রকিবুল ইসলাম মতি , যুগ্ম সম্পাদক মাইটিভির  শিশির রঞ্জন মল্লিক, দপ্তর সম্পাদক বাংলা টিভির  তরিকুল ইসলাম ডালিম , প্রচার সম্পাদক প্রবাহের মোঃ শামীম হোসেন,  নির্বাহী সদস্য মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু, ডেইলি স্টারের মোঃ হাবিবুর রহমান, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান , দৈনিক বাংলার দূতের মোঃ মামুন হাচান, ভোরের ডাকের এস এম মাহবুবুর রহমান। অপর এক সদস্যকে পরবর্তী মিটিংয়ে কো-অপট করা হবে।
অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের আহবায়ক ও সদস্য সচিবসহ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সাধারণ সভায় সংগঠনের গঠনতন্ত্রও অনুমোদন করা হয়।
সাংবাদিকদের সুরক্ষারসহ বিভিন্ন সাহায্য, সহযোগিতা ও এডভোকেসির মাধ্যমে সচেতন করার লক্ষ্যে সিডাব্লিউএফ এলায়েন্স (সিডাব্লিউএফ, সি এম কে এস,ও দৈনিক প্রবাহ)’র সার্বিক ব্যবস্থাপনায়, দাতা সংস্থা দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে, ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল19 এর সহযোগিতায় বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি নামক সংগঠনটি গঠন করা হয়।
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য সল্প খরচে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন,সম্পাদক 0911 089 044 কে বি টি ভি নিউজ 24 ডট কমের সাথে থাকার জন্য ধন্যবাদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park