1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কালিহাতীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৫-এর শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ৯২ বার পঠিত

কালিহাতীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৫-এর শুভ উদ্বোধন

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ

“জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”—এই প্রতিপাদ্যকে ধারণ করে কালিহাতীতে উদযাপিত হলো ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত, এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন।

বিজ্ঞান মেলার অন্যতম আকর্ষণ ছিল ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা যেখানে শিক্ষার্থীরা নিজেদের বিজ্ঞান-জ্ঞান ও সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ পেয়েছে।

১৬ জানুয়ারি সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। বিজ্ঞানের নানা শাখা নিয়ে অনুষ্ঠিত কুইজ ও অলিম্পিয়াডে শিক্ষার্থীদের যুক্তি, বিশ্লেষণী দক্ষতা ও সৃজনশীলতা যাচাই করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম আমীর হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আছাদুজ্জামান, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যাপক জহুরুল হক বুলবুল, অধ্যাপক ড. হাসিনা মমতাজ, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এ.কে.এম আতিকুর রহমান ফরিদসহ অন্যান্য শিক্ষক, অতিথি ও শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, বিজ্ঞানের অগ্রযাত্রায় টিকে থাকতে হলে আধুনিক জ্ঞানের চর্চা ও প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে ও তাদের উদ্ভাবনী চিন্তা বিকাশে এ ধরনের আয়োজন প্রশংসনীয় উদ্যোগ।

আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় উৎসাহিত করতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকারে, এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে।
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ
০১৭১২৭২০৭৮৭

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park