1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কালিহাতীর সিলিমপুরে ৬৮তম তারকব্রহ্ম হরিনাম মহানামযজ্ঞ অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ১১৬ বার পঠিত

কালিহাতীর সিলিমপুরে ৬৮তম তারকব্রহ্ম হরিনাম মহানামযজ্ঞ অনুষ্ঠিত।
গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধিঃ

কেবি টিভি নিউজ ২৪ ডট কম,  সাথে থাকুন এবং ফলো ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। 

বিশ্বশান্তি ও দেশমাতৃকার কল্যাণ কামনায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সিলিমপুর গ্রামে অবস্থিত শ্রী শ্রী পাগল রামগোপাল ব্রহ্মচারী আশ্রমে ৬৮তম তারকব্রহ্ম হরিনাম মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। আধ্যাত্মিক এই আয়োজন ৪০ প্রহরব্যাপী নামযজ্ঞের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

১৪ জানুয়ারি অরুণোদয় থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী চলা এ মহাযজ্ঞে আশ্রম কর্তৃপক্ষ ও স্থানীয় ভক্তবৃন্দ নানা আয়োজন করেন। ধর্মপ্রাণ ভক্তদের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতায় অনুষ্ঠানটি মহাসমারোহে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুর রহমান সিদ্দিকী ও অন্যান্য নেতৃবৃন্দ। শহিদুর রহমান সিদ্দিকী বলেন, সিলিমপুর গ্রামে আয়োজিত এই মহানামযজ্ঞ আমাদের পৌরসভার আওতাধীন, তাই আমি প্রশাসনিকভাবে সবাইকে অবগত করেছি। এমন ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠানের সফলতা সবার সহযোগিতার ওপর নির্ভর করে। আমি কৃতজ্ঞ সকল ভক্ত ও আয়োজকদের প্রতি, যারা আন্তরিকতার সঙ্গে এই নামযজ্ঞে অংশগ্রহণ করেছেন।

শ্রী শ্রী পাগল রামগোপাল ব্রহ্মচারী আশ্রমের আহ্বায়ক নিতাই চন্দ্র জোয়ারদ্দার-এর সভাপতিত্বে ও সদস্য সচিব হরিমোহন পাল-এর তত্ত্বাবধানে এই অনুষ্ঠান পরিচালিত হয়। এছাড়া সংগঠক হিসেবে ছিলেন— শ্যামল চন্দ্র সাহা, নারায়ণ চন্দ্র পোদ্দার, গোপাল চন্দ্র সেন, নির্মল চন্দ্র দাস (কালা), প্রভাত চন্দ্র দত্ত, বিপ্লব সরকার, প্রকাশ চন্দ্র দাস ও কার্তিক সরকার (দয়াল) প্রমূখ। মহাযজ্ঞের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল ভক্তদের প্রতি সেবা ও আতিথেয়তা। আশ্রমের সেবক ও স্বেচ্ছাসেবীরা অতিথিদের প্রসাদ পরিবেশন ও যত্ন নিতে সর্বদা ব্যস্ত ছিলেন।

বৈদিক শাস্ত্র মতে, সংকীর্তন যজ্ঞের মাধ্যমে ঈশ্বরের নামগান প্রচারিত হয়, যা আত্মার শান্তি ও আধ্যাত্মিক উৎকর্ষ লাভের অন্যতম মাধ্যম। আয়োজকদের মতে, কলিযুগের নানা সংকট ও বিপর্যয়ের মাঝে মানবজীবনে ধর্মীয় চেতনা ফিরিয়ে আনতেই এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে।

আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে স্থানীয় বাসিন্দাসহ সকল ধর্মপ্রাণ ব্যক্তিদের সহযোগিতা ও অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়।

এমন মহতী ধর্মীয় ও আধ্যাত্মিক আয়োজনের মাধ্যমে ভক্তদের হৃদয়ে পরম শান্তি ও ঈশ্বরপ্রেমের আলো ছড়িয়ে পড়ুক—এই কামনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য সল্প খরচে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন,সম্পাদক 0911 089 044 কে বি টি ভি নিউজ 24 ডট কমে, সাথে থাকার জন্য ধন্যবাদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park