1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ব্রেকিং নিউজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করতে ঐক্যবদ্ধ থাকতে হবেঃ

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

ব্রেকিং নিউজ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করতে ঐক্যবদ্ধ থাকতে হবেঃ
মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম প্রতিনিধি ঃ।
কেবি টিভি নিউজ ২৪ ডট কম এর , সাথে থাকুন এবং ফলো ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।
চট্টগ্রাম-১২ পটিয়ার একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য,সাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জননেতা আলহাজ্ব গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল বলতেছেন- আমাদের প্রয়াত নেতা বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন ক্ষমতা গ্রহনের পর সারাদেশকে সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি দখলবাজি বন্ধ করে একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ে তুলে ছিলেন। ঠিক তেমন বর্তমানে দেশের এই গুরুত্বপূর্ণ মূহুর্তে যারা দলের নাম বিক্রি করে সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি দখলবাজি করতেছে তাদের কবল থেকে ঐতিহ্যবাহী পটিয়াকে রক্ষা করে, পটিয়ার আগের সুনাম ফিরিয়ে আনতে দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
জনাব শাহজাহান জুয়েল আজ ১৯জানুয়ারী-২৫ রবিবার সন্ধ্যায় চট্টগ্রামের পটিয়া উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গও সহযোগী সংগঠনের উদ্দেগে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভাও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে এসব কথা বলেন।
পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের এয়াকুবদন্ডী গ্রামের সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েল এর গ্রামের বাড়ীর সামনে আয়োজিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন করেন সাবেক পটিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুল জলিল।
প্রধান বক্তা ছিলেন সাবেক দক্ষিণ জেলা যুবদল সভাপতি বদরুল খায়ের চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আবদুল মোনাফ, দক্ষিণ জেলা শ্রমিকদলের সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শফিকুর ইসলাম,সাবেক চেয়ারম্যান মাস্টার মোঃ জসিম উদ্দীন,পৌরসভা বিএনপির নেতা মোঃ জাহেদুল হক,পৌরসভা যুবদল নেতা ইদ্রিস পানু, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি ইসমাইল চৌধুরী, বিএনপির নেতাও সিডিএ সদস্য নজরুল ইসলাম, সাবেক যুবদল সভাপতি ফজলুল কাদের, সাবেক সেক্রেটারি মোঃ শফিকুর ইসলাম,সাবেক ছাত্রদল নেতা মিসকাত,সাবেক ছাত্রনেতা শফিউল আজম,গাজী মোঃ মনির,আবদুল বারেক,আনোয়ার হোসেন মিয়া,আবদুল করিম,সালাম ফারুকী প্রমূখ।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্নার মাগফিরাত কামনা,দেশনেত্রী বেগম খালেদাজিয়া’রোগমুক্তি কামনা,দেশনায়ক তারেক রহমানের সুস্থ শরীর ও দীর্ঘায়ু কামনা করা হয়।
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য সল্প খরচে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন,সম্পাদক 0911 089 044 কে বি টি ভি নিউজ 24 ডট কমে, সাথে থাকার জন্য ধন্যবাদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park