1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ঘাটাইলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৮১ বার পঠিত

ঘাটাইলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা অডিটোরিয়ামে ২৩ জানুয়ারি সকাল ১১টায় মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এস. এম. ওবায়দুল হক নাসির। প্রধান বক্তার আসন অলংকৃত করেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল। আরও উপস্থিত ছিলেন ঘাটাইল পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ করিম এবং ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা।

অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন আলহাজ্ব মো. বিল্লাল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শাহীনুর রহমান শাহীন মিয়া।

প্রধান অতিথি তার বক্তব্যে আওয়ামী লীগের বর্তমান অবস্থার সমালোচনা করে বলেন, “এক ফোঁটা ঘোচনা যেমন এক মন দুধ নষ্ট করে দেয়, তেমনই আওয়ামী লীগের অশুভ রাজনীতি তাদের ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। জনগণ তাদের বুঝিয়ে দিয়েছে যে, নোংরা ও মিথ্যা রাজনীতির কোনো স্থান নেই এই দেশে।”

তিনি তৃণমূলের নেতা-কর্মীদের সজাগ থেকে ন্যায় ও আদর্শের পথে থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, “তারুণ্যের অহংকার তারেক জিয়া সত্য ও ন্যায়ের আলোকে দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।”

গৌরাঙ্গ বিশ্বাস,
বিশেষ প্রতিনিধিঃ
০১৭১২৭২০৭৮৭

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park