1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

অবশেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৭ বার পঠিত

অবশেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা
——————————–
মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম।

দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষ আজ ০২ ফেব্রুয়ারি-২৫ রবিবার দুপুরবেলা বিএনপির কেন্দ্রীয় কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পাচঁ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা দিয়েছেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কাক্ষিত এই আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটির তালিকা মতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীণ বিএনপি নেতা জননেতা আলহাজ্ব মুহাম্মদ ইদ্রিস মিয়া-আহ্বায়ক(পটিয়া),জননেতা মুহাম্মদ আলী আব্বাস(কর্ণফুলী) -সিনিয়র যুগ্ম আহ্বায়ক,জননেতা মুহাম্মদ লিয়াকত আলী (বাশঁখালী)-যুগ্ম আহ্বায়ক,তরুণ রাজনীতিবিদ মোঃ মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা(বাশঁখালী)-যুগ্ম আহবায়ক এবং বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা লায়ন মুহাম্মদ হেলাল উদ্দীন(আনোয়ারা) -সদস্য সচিব করে পাচঁ জন সদস্য বিশিষ্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির (আংশিক) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এদিকে আজ দুপুরে এই কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পরপর চট্টগ্রাম দক্ষিণ জেলায় বিভিন্ন উপজেলা পটিয়া,আনোয়ারা, বোয়ালখালী,চন্দনাইশ, বাশঁখালী,সাতকানিয়া, লোহাগড়া,কর্ণফুলী,পটিয়া পৌরসভা সহ চট্টগ্রাম দক্ষিণ জেলায় সকল উপজেলা পৌরসভা ইউনিয়ন এমনকি পাড়া মহল্লায় নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগতম জানিয়ে তাৎক্ষণিক আনন্দ মিছিল মিষ্টি বিতরণ চোখে পড়ার মতো আনন্দ উল্লাস দেখা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park