
বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ অভিজিৎ মল্লিক মানবতার প্রতিকঃ
নিত্যানন্দ মহালদার ব্যুরো চীফঃ
খুলনা জেলার বটিয়াঘাটা ৫০ সয্যা বিশিষ্ট হাসপাতালে আউটডোরে, ডাঃ অভিজিৎ মল্লিক প্রতিদিন সকাল ৯ টা থেকে ৩ টা পর্যন্ত ৯০ থেকে ১০০ জনের উপরে মনোযোগ দিয়ে রুগী দেখে, আবার এর মাঝেহাসপাতালে ভর্তি রোগীও দেখে। সরজমিনে দেখা যায়,রোগী দেখার সময় তিনি ফোন ও রিসিব করেন না জরুরি ফোন হলে সামনে থাকস রুগী দেখার পর কথা বলেন , সরকার নির্ধারি ৩ টাকা ফি দিয়ে টিকিক কাটে রুগীরা,রুগি দেখে সরকারি ঔষধ লিখে দেয় প্রেসক্রিপশনে,কোন রিপোর্ট করা লাগলে হাসপাতাল থেকে রিপোর্ট করতে বলেন।বাইরে ডায়োগনস্টিক সেন্টারে রিপোর্ট করিয়ে কমিশন খায়না। রোগীরা প্রেসক্রিপশন নিয়ে ডিসপেনসারি থেকে ফ্রী ওষুধ নিয়ে যায় । এক রুগিকে কে জিজ্ঞাসা করলাম অন্য রুমে তো ডাক্তার আছে, তাহলে আপনারা এত লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন কেন, পাশের রুমে দেখায় তাড়াতাড়ি বাড়ি চলে যান। রোগীরা উত্তর দিলেন ডাক্তার অভিজিৎবাবু অনেক ভালো মানুষ,, আমাদের ভালোভাবে দেখে শুনে তারপর ওষুধ দেয়, যে ওষুধগুলো লেখে তোর অধিকাংশই আমরা হাসপাতাল থেকে পেয়ে থাকি। অভিজিৎ বাবু গরিবের ডাক্তার আমাদের ভগবান, তাইতো আমরা তার কাছে ছুটে আসি,, সৃষ্টিকর্তা ডাক্তার বাবু কে সুস্থ রাখুন এবং এই হাসপাতালে চাকরি থাকাকালীন যেন থাকে, তাহলে আমাদের অনেক সুবিধা হবে।
ব্যক্তিগত পরিচিতি
ডাঃ অভিজিৎ মল্লিক
এমবিবিএস(ঢাকা),বিসিএস(স্বাস্থ্য)
আবাসিক মেডিকেল অফিসার
বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত।
ssc,hsc-খুলনা পাবলিক কলেজ
mbbs-স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
বটিয়াঘাটায় যোগদান ২০১৯ ডিসেম্বর
জন্ম ১৯৯২ সাল
গ্রাম-রংপুর,ডুমুরিয়া
মামার বাড়ি বটিয়াঘাটা বৃত্তিশলুয়া,
শৈশব কেটেছে খুলনার বড় বয়রাতে। তিন ভাই বোন,
তিনি পরিবারের মেঝো ছেলে,
বড় বোন- ডাঃ শতাব্দি মল্লিক,খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মাইক্রোবায়োলজির লেকচারার হিসেবে কর্মরত আছেন, ছোট বোন গৃহীনি।