1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

শরণখোলার বর্ষীয়ান রাজনীতিবিদ মোজাম্মেল হোসেনে’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১১৬ বার পঠিত

শরণখোলার বর্ষীয়ান রাজনীতিবিদ মোজাম্মেল হোসেনে’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ

মোঃ শাহাদাত হোসাইন, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলা উপজেলার বর্ষীয়ান রাজনীতিবিদ বীরমুক্তিযোদ্ধা মরহুম মোজাম্মেল হোসেন হাওলাদার এর প্রথম মৃত্যু বার্ষিকী আজ। মোজাম্মেল হোসেনে’র বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কারনে তিনি আজও অমর হয়ে আছেন শরণখোলা উপজেলাবাসীর হৃদয়ে। মরহুম মোজাম্মেল হোসেন হাওলাদার ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতি শুরু করেন। পরবর্তীতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে অংশ নেন এবং সুন্দরবনে বিভিন্ন গেরিলা যুদ্ধ ও নৈহাটি ক্যাম্প ইনচার্জের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সুনাম অর্জন করেছেন এবং বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। জনসেবা করার লক্ষ্যে তিনি ১৯৮৪ সালে ২৭ শে ডিসেম্বর প্রথমবারের মতো সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি সাউথখালী তথা শরণখোলাবাসীর হৃদয়ে জায়গা করে নেন। পরবর্তীতে তিনি ১৯৮৭,১৯৯২,১৯৯৫,২০১১, ২০১৬ এবং ২০২১ সালে ষষ্ঠবারের মতো তিনি সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও তিনি তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমেটির সভাপতি ও শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি তার জীবদ্দশায় শরণখোলা উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে সম্মুখ থেকে নেতৃত্ব প্রদান করেছেন। তার এই বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান ঘটে ২০২৩ সালের ৭ই মার্চ দুপুরে। এদিন তিনি খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট অ্যাটাকজনিত কারনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মোঃ শাহাদাত হোসাইন
বাগেরহাট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park