1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলের লোহাগড়ায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৫ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নড়াইলের লোহাগড়ায়
বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে
যুবকের মৃত্যু

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

 

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিদ্যুতের তার চুরি সময় বিদ্যুতায়িত হয়ে ইরফান মুন্সি (২৪) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইরফান মুন্সি উপজেলার চর-করফা গ্রামের তুরাফ মুন্সির ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (১৫ ফেব্রুয়ারি) নড়াইল সদর হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
গত শুক্রবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে লোহাগড়া উপজেলার আলামুন্সির মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে নিহত চর-করফা গ্রামের ইরফান মুন্সি ও তার দুই সহযোগী ওই গ্রামের আখতার শেখের ছেলে আরিফ ও খোকা মোল্যার ছেলে রবিউল বিদ্যুতের তার চুরি করার উদ্দেশে লোহাগড়া উপজেলার আলামুন্সি মোড়ে যায়। এসময় ইরফান মুন্সি নামে ওই যুবক খুঁটিতে উঠে তার কেটে চুরির চেষ্টা করলে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায় এসময় তার দুই সহযোগী দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন টের পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়। শনিবার নিহতের ময়নাতদন্তের পর তার মরদেহ দাফন করা হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park