1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বটিয়াঘাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৫নং ভান্ডারকোট ইউনিয়ন শাখায় পক্ষ পাতমূলক সম্মেলন প্রস্তুত কমিটি ও আওয়ামী সদস্য যুক্ত ভোটার তালিকা বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ, সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৩২ বার পঠিত

বটিয়াঘাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৫নং ভান্ডারকোট ইউনিয়ন শাখায় পক্ষ পাতমূলক সম্মেলন প্রস্তুত কমিটি ও আওয়ামী সদস্য যুক্ত ভোটার তালিকা বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ, সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বটিয়াঘাটা প্রতিনিধিঃবটিয়াঘাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৫নং ভান্ডারকোট ইউনিয়ন শাখায় পক্ষ পাতমূলক সম্মেলন প্রস্তুত কমিটি ও আওয়ামী সদস্য যুক্ত ভোটার তালিকা বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ, সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।গতকাল রবিবার বিকেল ৪ টায় ভান্ডারকোট ইউপি পরিষদে ভান্ডারকোর্ট ইউনিয়ন বিএনপির আয়োজনে সংবাদ সম্মেলন করেন।লিখিত সংবাদ সম্মেলন পাঠ করেন হুমায়ুন কবির। সংবাদ সম্মেলনে তিনি বলেন,”আমরা মনে-প্রানে বিশ্বাস করি ভান্ডারকোট ইউনিয়ন বি.এন.পি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কৃষক দল একটি পরিবার, এক ও অভিন্ন। কিন্তু একটি পক্ষ তাদের ব্যাক্তি স্বার্থে চিরাতার্থ করার জন্য ইউনিয়ন বি.এন.পির কমিটিতে ৪০ বছর যাবৎ সভাপতি,আহবায়ক থাকার পরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতা চিরস্তায়ী করার জন্য থানা বি.এন.পির বিশেষ ব্যক্তির ঘনিষ্ঠ আত্মীয় হওয়ায় ইউনিয়ন বি. এন. পির সম্মেলন প্রস্তুতি কমিটি হতে শুরু করে ৯টি ওয়ার্ড ভোটার তালিকা পক্ষপাত মূলক ও আওয়ামী সদস্যদের দিয়ে আত্মীয়স্বজন দ্বারা ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। ইউনিয়ন সম্মেলন প্রস্তুত কমিটি গঠনের আগে ও পরে আমরা বিভিন্ন প্রকার অনিয়মের অভিযোগ করে আসছি। আমরা মনে করি, ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এখন দেখি দলের চেয়ে ব্যাক্তি বড়।
ইউনিয়ন সম্মেলন প্রস্তুত কমিটির যে অনিয়ম, পক্ষপাত মূলক ও আত্মীয়করণ করা হয়েছে। সম্মেলন প্রস্তুত কমিটির যাহাকে সদস্য সচিব করা হয়েছে তাহার আওয়ামীলীগ এর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামাল সাহেবের আফিসে গিয়ে স্বাক্ষাত ও ছবি আছে।২০২৪ সালে বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভোট বর্জন নির্দেশ অমান্য করে বর্তমান সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব কবির আকুঞ্জি আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোতাহের হোসেন শিমুর পক্ষে ভোট প্রচার প্রচারনায় অংশ গ্রহণ করেন। যাহা দলের নীতি আদর্শের পরিপন্থী। এমনকি দলের সিদ্ধান্ত অমান্য করে কবির আকুঞ্জি ৩নং ওয়ার্ডরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেই সদস্য পদে অংশ গ্রহণ করে।১৬ বছর আন্দোলন, সংগ্রামে থাকা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি, ইউনিয়ন বি.এন.পি সাবেক যুগ্ম আহবায়ক ৫ই আগস্ট সরকার পতনের আগে বি.এন.পি সদস্য সচিব এমনকি ২০১৮ সালে সংসদনির্বাচনের আগে রাজনৈতিক মামলায় জেলখাটা একমাত্র আসামি হুমায়ন কবির গোলদারকে সম্মেলন প্রস্তুত কমিটি হতে সম্পূর্ন ভাবে বাদ দেওয়া হয়েছে। পরবর্তিতে নেতা কর্মিদের দাবির মুখে সদস্য করে কমিটি সংযুক্ত করা হয়।বি.এন.পির অফিস ভাঙ্গা মামলার জেলখাটা ৪৭ নাম্বার আসামী মোঃ আনিছুর মোল্যাকে এই ইউনিয়ন সম্মেলন প্রস্তুত কমিটির ১১নং সদস্য করা হয়েছে।
সম্মেলন প্রস্তুত কমিটির অনিয়মের ধারাবাহিকতায় ৯টি ওয়ার্ড বি.এন.পি ১৬ বছর আন্দোলন সংগ্রামে থাকা ত্যাগি পরিক্ষিত নেতা কর্মীদের বাদ দিয়ে একপক্ষ হতে আওয়ামীলীগের সদস্যদের দিয়ে আত্মীয় স্বজন দ্বারা ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। ইউনিয়ন বি.এন.পির সম্মেলনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করতে না পারে।আমরা দলের নেতাকর্মীদের উপস্থিতে ও উপস্থিত সাংবাদিক ভাইদের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিকট আবেদন দলের বৃহৎ স্বার্থে এই আনিয়ম তান্ত্রিক সম্মেলন প্রস্তুত কমিটি বাতিল ও ৯টি ওয়ার্ডের পক্ষপাত মূলক ভোটার তালিকা বাতিল করে ত্যাগি নেতাকর্মীদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আহব্বান জানাচ্ছি।এসময় উপস্থিত ছিলেন, রকিবুল কবির রকিব,সাবেক সদস্য খুলনা জেলা বিএনপি,হুমায়ন কবির গোলদার সাবেক সদস্য সচিব ৫ নং ভান্ডারকোড ইউনিয়ন,ইমরান বিশ্বাস, সেলিম ইমরান, ইমরান বিশ্বাস, আলামিন শেখ শরিফুল শেখ,রুকু ফকির,খানজাহান মুন্সী,এনামুল শেখ,মুরছালিন শেখ,শাহাবুদ্দিন ফকির,আশিকুর রহমান,এনজামুল শেখ সহ শত শত বিএনপি নেতা কর্মী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park