1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বাগেরহাটে যুবদলের আয়োজনে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৭১ বার পঠিত

বাগেরহাটে যুবদলের আয়োজনে জিয়াউর
রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

বাগেরহাট প্রতিনিধি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা
সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাগেরহাট জেলা যুবদল।

রবিবার (০১জুন) বিকেল
শহরের স্বাধীনতা উদ্যানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বায়ক এম এ সালাম।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব
মোঃ মোজাফ্ফর রহমান আলম।

এসময় অন্যন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম, এ্যাডভোকেট মনিরুল হক ফারাজী, ইঞ্জিনিয়ার মাসুদ রানা,জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ হারুন আল রশীদ, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, মহিলা দলের সভানেত্রী শাহিদা আক্তার, কৃষক দলের
সভাপতি সৈয়দ আসাফু দৌলা জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তরফদার নেওয়াজ মোঃ গোলাম রসুল, সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল, পৌর বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল প্রমূখ।

আলোচনা পর্বে বক্তারা শহীদ রাষ্ট্রপতির বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র রক্ষায় তাঁর ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ
করেন। তাঁরা বলেন, জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, একজন সাহসী
মুক্তিযোদ্ধা ও দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি গণতন্ত্র ও উন্নয়নের ভিত্তিক রাজনীতি করেন।

আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি এবং জনগণের অধিকার
রক্ষায় বিএনপির সংগ্রামের সফলতার জন্য দোয়া করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park