1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কৃষিবিদ শামীমুর রহমানের সাথে চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী

  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১০৪ বার পঠিত

কৃষিবিদ শামীমুর রহমানের সাথে চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান শামীম এর সাথে চুলকাটি প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকবৃন্দের ঈদ পরবর্তী পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ জুন) সন্ধ্যায় প্রেসক্লাবের অডিটোরিয়ামে তিনি সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভায় অংশ নেন।

এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন খুবই জরুরী। নির্বাচিত সরকারের মাধ্যমে দেশের অস্থিতিশীল পরিবেশ নিয়ন্ত্রণ করা সম্ভব। বিগত দিনে স্বৈরাচার সরকার দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থায় দুর্নীতি অনিয়ম সৃষ্টি করেছে। সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার এসে দেশ পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন। দেশে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি, অনিয়ম দুর্নীতিতে অস্থির হয়ে পড়েছে। তাই এই মুহূর্তে দেশের অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে নির্বাচন খুবই জরুরী। নির্বাচিত সরকার যেভাবে দেশ নিয়ন্ত্রণ করতে সক্ষম, একটি অনির্বাচিত সরকারের পক্ষে সেভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই আমাদের দাবি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। এপ্রিল নয়, আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রত্যাশা করি।

মত বিনিময় শেষে তিনি প্রেসক্লাবের উন্নয়নকল্পে নগদ ১০ হাজার টাকার অনুদান প্রদান করেন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল ফকির, রাখালগাছি ইউনিয়ন বিএনপি নেতা হাসান আল মামুন বাপ্পি, মামুনুর শাহিন রুবেল, খুলনা সদর স্বেচ্ছাসেবক দলনেতা আল হেলাল বাবু, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, সাবেক সভাপতি শেখ মিজানুর রহমান মিঠু, অমিত কর বিলাস, রুম্মান মাহামুদ শৈশব, জাকারিয়া শাওন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park