1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বাগেরহাটের ফকিরহাটে গাছের সঙ্গে পরিবহনের ধাক্কা নিহত-১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৩২ বার পঠিত

বাগেরহাটের ফকিরহাটে গাছের সঙ্গে পরিবহনের ধাক্কা নিহত-১

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে অজ্ঞাত এক যাত্রী (৩৫) নিহত হয়েছেন। এসময় চালকসহ ৮ জন আহত হয়েছেন।

সোমবার (৯ জুন) দিবাগত রাত তিনটার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাছের সঙ্গে ধাক্কা লেগে পরিবহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায় , সোমবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ইমাদ পরিবহন খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকায় এসে পৌছালে চালক পরিবহনের নিয়ন্ত্রণ হারালে পরিবহনটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে অজ্ঞাত এক যাত্রী নিহত হন। এসময় চালকসহ ৮জন আহত হয়েছেন।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এদের মধ্যে ৬জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে থানার (ওসি) শেখ নুরুজ্জমান বলেন, নিহত ব্যক্তির এখনো কোন পরিচয় পাওয়া যায়নি। তবে মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবহনটি থানায় নিয়ে আসা হয়েছে। নিহত ব্যক্তি পরিচয় পাওয়া গেলে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park