1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বসন্তের কোকিল নয়, দুর্দিনের সাথীকেই চায় নড়াইল বাসিঃ

  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৩২ বার পঠিত

বসন্তের কোকিল নয়, দুর্দিনের সাথীকেই চায় নড়াইল বাসিঃ
মোঃ রাকিব হোসেন , কালিয়া  প্রতিনিধি, নড়াইল
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেছেন, “নড়াইলের মাটিতে কোনো বসন্তের কোকিলকে জনগণ ঠাঁই দেবে না।”
বুধবার ( ১১ই জুন ) বিকেলে নড়াইলের কালিয়া উপজেলার প্রাণকেন্দ্র ডাকবাংলা ময়দানে কালিয়া উপজেলা, পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি সেলিম হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সম ওয়াহিদুজ্জামান মিলু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুর রহমান মিঠু, আবু রেজাই রাব্বি কামাল, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান মনা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দীন প্রমুখ।
সভায় বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, “বিগত সময়ে নেতা-কর্মীরা যেভাবে জেল-জুলুম সহ্য করে রাজপথে থেকেছেন, তা দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে অনন্য।”
বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “নড়াইল-১ আসনে বসন্তের কোকিলদের স্থান নেই। যারা শুধু সুবিধা নিতে আসে, দুর্দিনে থাকেন না—তাদের জনগণ চিনে ফেলেছে।”
তিনি ও অন্যান্য বক্তারা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। সভাস্থলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park