1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৫৮ বার পঠিত
  • পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন
    মোঃহাসানুর জামান বাবু, চট্টগ্রাম। চট্টগ্রাম পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব-২৫ আজ সকাল ১১টা থেকে দিনব্যাপী নানা কর্মসূচি ও অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সম্পন্ন হয়েছে। সবার সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে অনুষ্টান উদ্বোধন হয়ে পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠ এর মাধ্যমে অনুষ্টানের শুভসূচনা করা হয়। পূর্ণমিলনী উদযাপন পরিষদ ২৫ এর আহবায়ক আয়কর আইনজীবী অরবিন্দু চৌধুরীর সভাপতিত্বে এবং উদযাপন পরিষদের মোঃ শওকত আলী ও কে,এম, শাহজাহান এর যৌথ সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব এস,এম নোমানুল ইসলাম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জনাব মোয়াজ্জেম হোসেন চৌধুরী , বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক জনাব ওমর আলী, প্রাক্তন ছাত্র প্রবীণ রাজনীতিবিদ জনাব ইউসুফ খান, সাংবাদিক ও লেখক রাজনৈতিক বিশ্লেষক হাসানুর জামান বাবু, সাতকানিয়া উপজেলা সমবায় কর্মকর্তা জনাব আবু মোহাম্মদ হাবিবুল্লাহ পিপলু, এস এস সি ৯২ পটিয়ার সমন্বয়ক আনোয়ার হোসেন, এস এস সি ৯২ রাউজানের সমন্বয়ক হারুনুর রশীদ, বায়েজিদ থানার সমন্বয়ক আবদুল হামিদ নয়ন,শিক্ষক মোঃ কমর উদ্দিন, দৈনিক পূর্বকোন নিজস্ব প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম, স্মৃতি চারন করেন উক্তবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও উদযাপন পরিষদ এর যুগ্ম আহবায়ক যথাক্রমে এ,এস,এম মহিউদ্দিন, শেখ আহমদ, বেলাল হোসেন, তিমির ধর ,উদযাপন পরিষদের সদস্য সচিব ও বর্তমান হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার মোহাম্মদ সেলিম, অধ্যাপক বিশ্বজিৎ বিশ্বাস, ইদ্রিস খান কপিল, জাহাঙ্গীর আলম, প্রবাসী নান্টু রন্জন নাথ ও আজাদ সরওয়ার বাবুল।অনুষ্টানে সম্মানিত অতিথিদের ক্রেস্ট প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান দেশাত্মবোধক গান ও আধুনিক বাংলা গান পরিবেশন করেন এটি এন বাংলার নিয়মিত শিল্পী পিংকী দাশ, রাঙমাটি বেতারের নিয়মিত শিল্পী শ্রীমতি গীতা দেবী ও উক্ত বিদ্যালয়ের ৯২ ব্যাচের ছাত্রদের ছেলেমেয়েরা। উন্মুক্ত পরিবেশনা কোরআন তেলাওয়াত, গাীতাপাঠ, নাত, ছড়া, কবিতা ও দেশাত্নবোধক গানে ১৯৯২ ব্যচের ছাত্রদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেন। সভায় উক্ত বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের একটি ফাউন্ডেশনের ঘোষণা দেওয়া হয়। সবশেষে পুরস্কার বিতরন, রেফেল ড্র এবং ১৯৯২ ব্যাচের প্রাক্তন ছাত্রদের ফটোসেশান এর মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠান এর সমাপ্তি হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park