1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

খুলনা সদর থানায় পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র গুলি সহ পাঁচজন আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১১৭ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

    খুলনা সদর থানায় পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র গুলি সহ পাঁচজন আটক
নিত্যানন্দ মহালদার বুরোচীফ
খুলনা সদর থানার শিপিয়ার্ড রোড চানমারি বাজার থেকে সোমবার দিবাগত রাত ২.৩০ মিনিটে সেনা ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩টি বাসায় তল্লাশি করা হয়। এ সময় ১টি বিদেশি রিভলবার ও ২ রাউন্ড গুলি ও ২৭০টি ইয়াবাসহ ৫ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ ও যৌথবাহিনী ।
আটকৃতরা হলেন- রূপসা ইস্টার্ন রোডের নুরুল ইসলামের ছেলে ছাত্রদল কর্মী মো. রাজু আহমেদ (৩০), চানমারী বাজার মাদ্রাসা রোডের শামসুর রহমানের ছেলে জুনায়েদ হোসেন মুন্না (৩০), মাস্টারপাড়ার শওকত হোসেনের ছেলে মিরাজ (৩২), চানমারী দ্বিতীয় গলির জালালের ছেলে নীরব ইসলাম জিয়া (২৩) ও বাগেরহাটের শরণখোলার রায়েন্দা বাজারের হানিম শিকদারের ছেলে শামীম হোসেন (২৯)।
স্থানীয়রা জানান, সেনাবাহিনী এবং পুলিশের একটি যৌথ অভিযান নগরীর শিপইয়ার্ড এবং চানমারী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানটি মধ্যরাত থেকে শুরু হয়ে ভোর স ৬ .৩০ পর্যন্ত । এ সময় তারা ওই দু’টি এলাকার ৩টি বাসায় অভিযান চালায়। চানমারী ইউনুস তালুকদারের বাড়ি থেকে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড তাজাগুলি এবং ২৭০ পিছ ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ ওযৌথবাহিনীর সদস্যরা।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, ‘রাতে যৌথ বাহিনীর অভিযানে এদের আটক করা হয়েছে। আটক আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য খুলনা সদর ক্যাম্পে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আরও যাচাই-বাছাই করে এদের দলীয় পরিচয়সহ অস্ত্র রাখার কারণ উদঘাটন করা হবেও আর অন্য কেউ জড়িত আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park