1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

চুলকাটি প্রেসক্লাবের ফার্ণিচার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৮১ বার পঠিত

চুলকাটি প্রেসক্লাবের ফার্ণিচার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগেরহাট সদর উপজেলার চুলকাটি প্রেসক্লাবের ফার্ণিচার সামপ্রী বিতরণ করেছেন।

সোমবার (২৩ জুন) বিকালে চুলকাটি প্রেসক্লাবের হল রুমে প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়লের সভাপতিত্বে এবং আমার দেশ পত্রিকা’র বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান মিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী এস এম হাসান ইবনে মিজান।

এডিপি/বিএডি/এসএডি ২০২৪-২৫/১নং ওয়ার্ড প্রকল্পের আওতায় খানপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক বরাদ্দকৃত ফার্ণিচার সামগ্রী বিতরণ করা হয়েছে। ফার্নিচার সামগ্রীর মধ্যে রয়েছে দুইটি টেবিল, সাতটি চেয়ার এবং একটি কেবিনেট ফাইল।

এসময় অন্যান্যের মধ্যে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাওলাদার কবির হোসেন, খানপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ বাবুল ফকির, চুলকাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ ঢালী, সাবেক সভাপতি শেখ মিজানুর রহমান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শেখ সোবহান, নির্বাহী সদস্য জিএম মিজানুর রহমান, অমিত কর বিলাস, বিপুল দেবনাথ, মজনু শেখ, রিয়াদ মোড়ল, রুম্মান মাহমুদ শৈশব, তরিকুল মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার বাগেরহাটের উন্নয়নমূলক কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park