1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কক্সবাজার উখিয়ায় সীমান্তে ৯০ হাজার ইয়াবাসহ দুই নারী পাচারকারী আটক

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৭১ বার পঠিত

কক্সবাজার উখিয়ায় সীমান্তে ৯০ হাজার ইয়াবাসহ দুই নারী পাচারকারী আটক

 

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় ঘুমধুম ইউপির রেজুআমতলী সীমান্তে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী মাদককারবারীকে আটক করেছে বিজিবি, বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ রেজুআমতলী বিওপির জোয়ানরা সীমান্ত এলাকার হাজমপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

এসময় মিয়ানমার থেকে বড় একটি মাদকের চালান নিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকতে পারে এমন তথ্যের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে বিজিবির একটি বিশেষ টহলদল ওই এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইজন নারী একটি ব্যাগ হাতে করে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে টহলরত বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এসময় পালানোর চেষ্টা কালে দুই নারীকে ঘটনাস্থলেই আটক করতে সক্ষম হন।

আটক নারীরা হলেন মোছাম্মৎ গোলজাহার (৩২),স্বামী মৃত খাইরুল বাশার, ও মোছাম্মৎ কুলছুমা (২৮),স্বামী কামাল হোসেন। তারা উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-সি’র বাসিন্দা।

বিজিবি জানান, তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত টহল দল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তারই ধারাবাহিকতায় ইয়াবাসহ ২ নারী পাচারকারীকে আটক করেছ বিজিবি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park