1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

খুলনা জেলার বটিয়াঘাটায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হত্যাকান্ডের ঘটনায় ৩ জন গ্রেঃ।

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২১৭ বার পঠিত

খুলনা জেলার বটিয়াঘাটায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হত্যাকান্ডের ঘটনায় ৩ জন গ্রেঃ।
নিত্যানন্দ মহালদার ব্যুরো চীফঃ
গত ২৮/০৬/২০২৫ খ্রিঃ খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার,  ৪ নং সুরখালি ইউনিয়নেরসুখদাড়া গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে শংকর প্রদাস মন্ডল (৬০) কে হত্যাকান্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় বটিয়াঘাটা থানায় ২৯/০৬/২০২৫ খ্রিঃ একটি হত্যা মামলা রুজু হয়। খুলনা জেলার পুলিশ সুপার জনাব টি. এম. মোশাররফ হোসেনের তত্তাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব আনিসুজ্জামান এর সার্বিক তদারকিতে এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মফিজুর রহমান এর নির্দেশনায় এই হত্যা মামলার তদন্ত  শুরু হয়।
এরই ধারাবাহিকতায় গত ২৯/০৬/২০২৫ খ্রিঃ রাতে বটিয়াঘাটা থানার এসআই (নিঃ)/ মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে ১টি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে বটিয়াঘাটা থানাধীন ৪ নং সুর খালি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুখদাড়া গ্রাম এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নাম-১। স্বপন মন্ডল (৭৩), পিতা-মৃত নগেন্দ্রনাথ মন্ডল, ২। কালিদাসী মন্ডল (৬৫), স্বামী-স্বপন মন্ডল ও ৩। নুপুর মন্ডল (৩০), স্বামী-সঞ্জয় মন্ডল।
প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত স্বপন মন্ডল ভিকটিম শংকর প্রসাদ মন্ডলের বড় ভাই। দুই ভাইয়ের মধ্যে পূর্ব হতেই জমি নিয়ে বিরোধ চলমান ছিল। ভিকটিম শংকর প্রসাদ মন্ডল দীর্ঘদিন গঙ্গারামপুর মৃতঃ সমরেন্দ্র নাথ মন্ডল ,মামার বাড়ি থাকতেন, বর্তমান তার পরিবার নিয়ে খুলনা সদর থানাধীন ফুলমার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং সিকিউরিটি গার্ডের চাকুরী করতেন। গত ২৮/০৬/২০২৫ খ্রিঃ ভিকটিম শংকর প্রসাদ মন্ডল তার গ্রামের বাড়ি বটিয়াঘাটা থানাধীন সুখদাড়ায় গিয়ে দেখেন তার দখলীয় সম্পত্তির চারপাশে গ্রেফতারকৃতরা বাঁধ দিয়ে মাছের ঘের করেছে। তখন ভিকটিম কোদাল নিয়ে বাঁধ কেটে দিতে থাকে। এই সংবাদ পেয়ে গ্রেফতারকৃতরা লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে যায় এবং ভিকটিমের মাথায় আঘাত করে। এতে ভিকটিম শংকর প্রসাদ মন্ডল মৃত্যুবরণ করেন।
গ্রেফতারকৃত স্বপন মন্ডল ও নুপুর মন্ডল বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park