1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বাগেরহাটে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১১৮ বার পঠিত

বাগেরহাটে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুস্তাফিজুর রহমান। এ সময় র‍্যালিতে বাগেরহাট জেলায় কর্মরত গণমাধ্যমকর্মী’সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে বাগেরহাট প্রেসক্লাবের হল রুমে প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক ইয়ামিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুস্তাফিজুর রহমান।

প্রধান অতিথি বলেন, একটি গণমাধ্যম তার দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারে। কালের কণ্ঠ মাল্টিমিডিয়া সেই দায়িত্ববোধ নিয়ে কাজ করছে। আমি আশা করি, আগামীতেও তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অনুকরণীয় ভূমিকা রাখবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম। তিনি বলেন, ‘স্বাধীন সাংবাদিকতা একটি রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তিকে শক্তিশালী করে। কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এক বছর পথচলা এই ধারাকে উৎসাহিত করবে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সিনিয়র সাংবাদিক আহসানুল করিম, শওকত আলী বাবু, আরিফুল ইসলাম, এসএম সামচুর রহমান, আমিরুল ইসলাম বাবু, ইনজামামুল হক প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park