1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বাগেরহাটে ২০ হাজার ৩০০ পিস ইয়াবা’সহ আটক-১

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১০৫ বার পঠিত

বাগেরহাটে ২০ হাজার ৩০০ পিস ইয়াবা’সহ আটক-১

 

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২০’হাজার ৩০০’পিস ইয়াবা’সহ কামাল হোসেন (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে।

গত শনিবার (১২ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাটাখালী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত কামাল হোসেন সাতক্ষীরা সদর থানার নাথুয়ার ডাঙ্গা এলাকার বাসিন্দা। এ ঘটনায় ফকিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক প্রায় ১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা।

রবিবার (১৩ জুলাই) দুপুরে বাগেরহাট জেলা পুলিশ সুপার তৌহিদুল আরিফ প্রেস ব্রিফিংয়ে জানান, সাতক্ষীরা থেকে ইয়াবার একটি বড় চালান আসছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল কাটাখালী মোড়ে চেকপোস্ট বসায়। একপর্যায়ে সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বাসের বক্সের ভেতর কালো রঙের প্লাস্টিকের ক্যারেটের নিচে আমের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ২০ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত কামাল হোসেনের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park