1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২১২ বার পঠিত
  1. চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    ———————————————
    মোঃহাসানুর জামান বাবু, চট্টগ্রাম।

রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়ী বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত ও আহত শিশু শিক্ষার্থীদের যারা শহীদ হয়েছে তাদের আত্নার মাগফিরাত ও যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত সুস্হতা জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এক মিলাদ দোয়া ও মাহফিল আজ ২২শে জুলাই সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির দোস্ত বিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব লায়ন হেলাল উদ্দিন,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলী আব্বাস, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব রেজাউল করিম নেছার, যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন সালাম মিঠু,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল খায়ের চৌধুরী, এস এম মামুন মিয়া,এস এম সুমনসহ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অন্যান সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাভুক্ত উপজেলা পৌরসভা বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
এসময় গতকাল বিমান দুর্ঘটনায় হতাহত শিশুদের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বেশির ভাগ বক্তা।আবেগে আপ্লূত হয়ে অনেকে পুরো বক্তব্য শেষও করতে পারেননি। বক্তারা শহীদ হওয়া শিশুদের আত্নার মাগফিরাত কামনা করে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন।
বক্তারা আহতদের দ্রুত উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা জন্য এবং শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রতি এবং বিএনপির সকল নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park