1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

পাঁচবিবিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৯৬ বার পঠিত

পাঁচবিবিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

আল আমিন
জয়পুরহাট প্রতিনিধি| ২৮ জুলাই ২০২৫

আজ শনিবার, পাঁচবিবি উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পারফরম্যান্স বেইজড গ্র্যান্ট ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় ৩৭ জন অতি মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই কর্মসূচি বাস্তবায়ন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা।

২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের সরাসরি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মাধ্যমে বাছাই করে এ সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কার হিসেবে প্রতিটি নির্বাচিত শিক্ষার্থীকে একটি করে সম্মাননা সনদ, একটি ক্রেস্ট এবং ১০ হাজার টাকা প্রদান করা হয়। পুরস্কারের অর্থ শিক্ষার্থীদের মোবাইল একাউন্টে সরাসরি পাঠানো হয়েছে।

পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমিন।

এ সময় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের পুরস্কার শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park