1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ভালুকায় মাদকবিরোধী অভিযানে হেরোইন-ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার”

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৯৫ বার পঠিত

“ভালুকায় মাদকবিরোধী অভিযানে হেরোইন-ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভালুকা থানার উথুরা ইউনিয়নের খোলাবাড়ী মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—খোলাবাড়ী গ্রামের মোঃ সুরুজ মিয়ার ছেলে মোঃ মতিউর রহমান মিন্টু (৪৫), হাতিবেড় আশ্রয়ন প্রকল্পের ইব্রাহীম ফকিরের ছেলে মোঃ আব্দুল জব্বার (৪২) এবং মর্চি গ্রামের আক্কাস আলীর ছেলে মোঃ সোহেল মিয়া (৩৬)।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, এসআই (নিঃ) মোঃ নূরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ধৃতদের কাছ থেকে প্রায় ১৫ হাজার টাকা মূল্যের ৫ গ্রাম হেরোইন এবং ১০ হাজার টাকা মূল্যের ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, “এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ভালুকা অঞ্চলে মাদক সরবরাহ করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। মাদকবিরোধী অভিযান আমাদের চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা জোরদারভাবে অব্যাহত থাকবে।”

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক) ও ১০(ক) ধারায় ভালুকা মডেল থানায় একটি মামলা (নং-৪৬, তারিখ-৩০/০৭/২০২৫) দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park