1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বারহাট্টায় বৈষম্যবিরোধী আন্দোলনের দুই শহীদকে প্রশাসনের শ্রদ্ধা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১১৯ বার পঠিত

বারহাট্টায় বৈষম্যবিরোধী আন্দোলনের দুই শহীদকে প্রশাসনের শ্রদ্ধা

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ ফ্যাসিস্ট হাসিনার প্রায় সাড়ে ১৫ বছরের অপশাসনের বিরুদ্ধে ২০২৪ এ আন্দোলনে নেমেছিল ছাত্র জনতা।বিক্ষুব্ধ জনতার সাথে যোগ দিয়েছিল নেত্রকোনার বারহাট্টার ভাটগাঁও গ্রামের নাজিম আহমেদ ও বাউসি ইউনিয়নের সুসং ডহরপাড়া গ্রামের রাসেল। ঘাতক হাসিনার পুলিশ শহীদ নাজিম আহমেদকে ৫ আগস্ট দুপুরে টঙ্গী এলাকায় গুলি করে।অপর শহীদ রাসেলকে ঘাতক বিজিবি একই দিনে গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় গুলি করে । এক বছরের ব্যবধানে মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উপলক্ষে বারহাট্টা উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদদের সমাধিস্থলে শ্রদ্ধা জানানো হয়েছে।

আজ (মঙ্গলবার) শ্রদ্ধা নিবেদনের সময় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌঃ খবিরুল আহসান, সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ মারলিজ,বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়েদ উল্লাহ খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, থানার ওসি মোঃ কামরুল হাসান, সমাজসেবা অফিসার এসএম গোলাম হোসেন, সোনালী ব্যাংকের কর্মকর্তা, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার সহ প্রমুখ।

ইউএনও মোঃ খবিরুল আহসান বলেন,বারহাট্টা উপজেলা থেকে নাজিম ও রাসেল দুই তরুণ নতুন বাংলাদেশ গঠনে জীবন দিয়েছেন।আজকে আমরা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছি।এছাড়াও বারহাট্টা উপজেলার সকল মসজিদে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের জন্য দোয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃষ্টি ও বৈরি আবহাওয়ার মধ্যেও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষ শহীদদের শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park