1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

উলিপুরে সড়ক দুর্ঘটনায় রংপুরের ঔষধ ব্যবসায়ী নিহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৩২ বার পঠিত

উলিপুরে সড়ক দুর্ঘটনায় রংপুরের ঔষধ ব্যবসায়ী নিহত

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ট্রাকচাপায় আতিকুর রহমান (৪২) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে পৌর শহরের নারিকেলবাড়ি কাজীর চক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আতিকুর রহমান রংপুরের পীরগাছা উপজেলার পাওটানা এলাকার আব্দুল রহমান বাবলুর ছেলে।
জানা গেছে, তিনি পৌর এলাকায়ার বাকরেরহাট বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ির পথে যাচ্ছিলেন। পথে চিলমারী থেকে ছেড়ে আসা একটি ট্রাক সামনে থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকার নিচে পড়ে যান এবং গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park