1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বাগেরহাটে জিপিএ ৫ প্রাপ্তদের শিক্ষা সহায়তা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক কর্মশালা

  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১১৩ বার পঠিত

বাগেরহাটে জিপিএ ৫ প্রাপ্তদের শিক্ষা সহায়তা ও
ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক কর্মশালা

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এ জিপিএ-৫ (গোল্ডেন এ+) অর্জনকারী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে লতিফ মাস্টার ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব ড. মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. দাউদ মিয়া, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এ. এফ. নেসার উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মুস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মোহা. সাদেকুল ইসলাম, সিপিএ রফিকুল ইসলাম জগলু, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রাসেল আহম্মেদ, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক বিউটি পারভিন প্রমুখ।

কর্মশালার প্রতিপাদ্য বিষয় ছিল উচ্চতর শিক্ষা গ্রহণে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং বাস্তবায়নে কোন ধরনের প্রতিবন্ধকতা থাকলে তা’ উত্তরণে সহযোগিতা। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং আর্থিক’সহ অন্যান্য বিষয়ে সহযোগিতার বিষয়ে আয়োজক কমিটি আশ্বস্ত করেন।

বক্তারা বলেন, ভালো ফলাফল করার মাধ্যমে ভাল কোন গন্তব্যস্থানে পৌঁছানো সম্ভব হয়। বাগেরহাটের উন্নয়নে কাজ করতে হলে ভালো জায়গা পৌঁছাতে হবে এবং মানুষের মত হতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park