1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ভাটিবাংলার সেলিব্রিটি কমেডিয়ান ফারুক

  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

ভাটিবাংলার সেলিব্রিটি কমেডিয়ান ফারুক

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা( নেত্রকোনা) প্রতিনিধিঃএকসময় সংসারের চাহিদা পূরণ করতে গ্রামে গ্রামে গিয়ে ধান কিনে সাইকেল দিয়ে বাজারে এনে বিক্রি করতো ফারুক মিয়া। এতে যা লাভ হতো তা দিয়ে কোন রকম সংসার চলতো তার।

২০২৩ সালে শখের বশে নিজের ফেইসবুকে টিকটক ভিডিও আপলোড করতে শুরু করে । পরবর্তীতে এই ভিডিও গুলো ফেইসবুক পেইজে আপলোড দেয়। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে তার ভিডিও গুলো দর্শকের মন জয় করে নেয়। বিশেষ করে ফানি ভিডিওতে তার অঙ্গভঙ্গি প্রদর্শন ছোট বড় সবার মনে আনন্দ দিতে থাকে। এতে করে সাফল্য ধরা দিতেও বেশি সময় নেয় নি। তার ফেইসবুক পেইজে প্রায় ২ মিলিয়ন (১৯ লক্ষের উপর) ফলোয়ার হয়ে যায়। তার ভিডিও গুলো মানুষের মনে এতোটাই মনোরঞ্জন দেয় যে প্রতিটি ভিডিও অনায়াসে ১০/২০ মিনিয়ন ভিউ হয়ে যায়। কিছু ভিডিওতে ১০০/১৫০ মিলিয়ন ভিউ হয় হরহামেশাই।

শুরুতে মানুষের সমালোচনা, হাসাহাসি কোনটাই কম ছিলো না। ভিডিও শুটিংয়ের সময় ও ভিডিও আপলোড দেয়ার পরও এলাকাবাসী হাসাহাসি করতো। বর্তমানে সমালোচকদের কাছে পছন্দের পাত্র কমেডিয়ান ফারুক। তার সফলতা দেখে এলাকার ১০/১২ জন যুবক তার সাথে কনটেন্ট তৈরি শুরু করেছে। এই যুবকদের সার্বিকভাবে সহযোগিতা করে চলছে ফারুক।

ফারুকের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার ফকিরের বাজার এলাকায়। সে চাকুয়া গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে। প্রাইমারি স্কুলের গন্ডি পাড় না হওয়া ছেলেটি এখন ভাটি বাংলার সেলিব্রিটি। তার “FARUK77778” নামের পেইজটি দেশের সীমানা পেড়িয়ে এখন বিদেশিদের মনেও আনন্দ দিচ্ছে।

ফারুক ব্যক্তি জীবনে দুই সন্তানের পিতা। তার বাবা, মা, স্ত্রী সন্তান নিয়ে সুখে জীবন যাপন করছে। বর্তমানে পেইজের আয় দিয়ে সংসারের চাহিদা পূরণ করে মাদ্রাসা মসজিদ ও কিছু অসহায় পরিবারের সহযোগিতা করছে। ভবিষ্যতে তার পেইজের আয় বৃদ্ধি ফেলে সমাজের অবহেলিত মানুষের জন্য আরও কিছু করবে বলে জানায় কমেডিয়ান ফারুক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park