1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ময়মনসিংহে ফেনসিডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১২৩ বার পঠিত

ময়মনসিংহে ফেনসিডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে ৪০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪ এর সিপিএসসি কোম্পানি।

র‍্যাব সূত্রে জানা যায়, সোমবার (১১ আগস্ট ২০২৫) সকাল ৮টা ৪৫ মিনিটে কোতোয়ালী থানাধীন চায়না মোড় সংলগ্ন শম্ভুগঞ্জ ব্রীজ টোল প্লাজার সামনে পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায় র‍্যাব-১৪ এর একটি দল। এ সময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সাদা প্লাস্টিকের ব্যাগ হাতে একজন ব্যক্তি সিএনজি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম মোঃ মনিরুল ইসলাম (৩১), জেলা ময়মনসিংহ। তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগে ফেনসিডিল থাকার কথা স্বীকার করলে উপস্থিত সাক্ষীদের সামনে তা তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিল, একটি মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।

গ্রেপ্তারকৃত আসামিকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park