1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

পর্নোগ্রাফি মামলার প্রধান আসামী ঢাকায় গ্রেফতার”

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২০৯ বার পঠিত

“পর্নোগ্রাফি মামলার প্রধান আসামী ঢাকায় গ্রেফতার”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

নেত্রকোনার মদনে দায়ের হওয়া একটি পর্নোগ্রাফি মামলার এজাহারভুক্ত প্রধান আসামী সানজিল মীর (২২) কে রাজধানীর ভাষানটেক এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। সোমবার (১১ আগস্ট ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাব সদর কোম্পানি, ময়মনসিংহ ও র‌্যাব-৪, মিরপুরের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভিকটিম একজন গার্মেন্টস কর্মী এবং আসামী সানজিল মীর একই এলাকায় বসবাস করতেন। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় আসামী ভিকটিমের গোসলের সময় আপত্তিকর ভিডিও ধারণ করে এবং তা ফেসবুকে প্রকাশের হুমকি দেয়। পরবর্তীতে ভিকটিমের সাথে বিয়ে করে গোপনে আরও ভিডিও ধারণ করে বিভিন্ন সময়ে টাকা দাবি করে আসামী।

টাকা না পেয়ে আসামী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিমের আপত্তিকর ছবি ও ভিডিও প্রকাশ করে। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই শাহ আলম বাদী হয়ে গত ৪ আগস্ট মদন থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮(১)/৮(২)/৮(৩)/৮(৪)/৮(৫)(ক) ও দণ্ডবিধি ৫০৬ ধারায় মামলা দায়ের করেন।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য মদন থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park