1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২৬২ বার পঠিত

চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার

মোঃ মাহাবুব আলম চট্টগ্রাম ব্যুরো প্রধান

কুমিল্লা চৌদ্দগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় কামাল হোসেন (৪১) নামে এক পলাতক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আলী আশরাফ জুয়েল, জাহাঙ্গীর আলম খাঁন ও সহকারী উপ-পরিদর্শক জহির উদ্দিন এবং মহি উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ রোববার রাতে চৌদ্দগ্রাম পৌরসভাধীন বৈদ্দেরখিল গ্রামের কামাল হোসেনের বসতঘরে অভিযান চালিয়ে ১৮৪ বোতল ফেনসিডিল, ৭৬ বোতল স্কার্ফ সিরাপ ও ৩৬ বোতল বিদেশী বিয়ার উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী কামাল হোসেন নিজঘর থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে। পরে সে মোটরসাইকেল ও তার ব্যবহৃত মোবাইল ফোন ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় সোমবার বিকালে তার বিরুদ্ধে মাদক আইনে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা রুজু করা হয়। পলাতক আসামী মোঃ কামাল হোসেন এর বিরুদ্ধে ০২ টি মাদক মামলা ও ০১ টি নারী ও শিশু নির্যাতন আইনের মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কামাল হোসেনের বসতঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় এলাকার চিহিৃত মাদক কারবারি কামাল হোসেনের নামে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park