1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

গাজীপুরে সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে খুলনায়  বাংলাদেশ জার্নালিস্ট প্রটেট কমিটির (BJPC) প্রেসক্লাবের সামনে মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৬২ বার পঠিত

গাজীপুরে সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে খুলনায়  বাংলাদেশ জার্নালিস্ট প্রটেট কমিটির (BJPC) প্রেসক্লাবের সামনে মানববন্ধন
নিত্যানন্দ মহালদার ব্যুরোচীফঃ
খুলনা ১৩ ই আগস্ট ২০২৫ ইংরেজি
গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ এবং সাংবাদিক সৌরভসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে আজ (১৩ আগস্ট) সকালে খুলনা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জার্নালিস প্রটেক্ট কমিটির  এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে গঠিত ‘বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি’ এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তার জোর দাবি জানান। তাঁরা বলেন, সংবাদমাধ্যম দেশের চতুর্থ স্তম্ভ এবং সাংবাদিকেরা জনগণের পক্ষে কাজ করে সমাজের সমস্যাগুলো সরকারের সামনে তুলে ধরেন। তাই সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের হামলা ও নির্যাতন দেশের গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।
‘বাংলাদেশজার্নালিস্ট প্রটেক্ট কমিটি’র সভাপতি কৌশিক দে-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমান কবিরের সঞ্চালনায় এই কর্মসূচি পালিত হয়। এতে সাংবাদিক, সমাজকর্মী, গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক কৌশিক দে, এইচএম আলাউদ্দিন, মো: নুরুজ্জামান, আবুল হাসান হিমালয়, সুমন আহমেদ, আহমেদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূর, ইয়াসিন আরাফাত রুমি, রকিবুল ইসলাম মতি, ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, নূর হাসান জনি, মো: নুরুল আমিন, রাজু আহমেদ, এম এ আজিম, মামুন হোসেন প্রমুখ।
বক্তারা দ্রুত সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচার ও অন্যান্য হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park