1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ময়মনসিংহে ইয়াবা ও ইনজেকশনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

ময়মনসিংহে ইয়াবা ও ইনজেকশনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও ইনজেকশনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আনোয়ার হোসেনের দিকনির্দেশনায় এবং ইন্সপেক্টর মোঃ আমিনুল কবিরের নেতৃত্বে একটি বিশেষ টিম শহরের প্রবেশমুখে চলন্ত একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ১,৮৮৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০০ এম্পুল কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করা হয়।

এসময় মাদক বহনের অভিযোগে এক নারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

ইন্সপেক্টর আমিনুল কবির বলেন, “মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে। মাদকচক্রের মূল হোতাদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”

স্থানীয় জনগণ ও সহকর্মীরা এই সফল অভিযানের জন্য ইন্সপেক্টর আমিনুল কবির ও তাঁর টিমকে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের মতে, এমন অভিযান মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park