1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ময়মনসিংহে ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৬৪ বার পঠিত

ময়মনসিংহে ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেফতার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক “খ” সার্কেলের কানিজ ফাতেমার নেতৃত্বে জেলা কার্যালয়ের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নান্দাইল মডেল থানাধীন আগ মুশুল্লী গ্রামে অভিযান চালিয়ে মোছাঃ সুইটি আক্তার ময়না (২৫) এবং মোঃ মিজান মিয়া (২৬) কে ১ হাজার ৪০০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এছাড়া একই দিন নান্দাইলের কাওয়ার গাতি গ্রামে অভিযান চালিয়ে মোহাম্মদ আনিচ মিয়া (৬০) কে ২০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

পরিদর্শক কানিজ ফাতেমা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় দু’টি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park