1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ফুলবাড়ীয়ায় বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা”

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১২০ বার পঠিত

“ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ফুলবাড়ীয়ায় বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে গৃহীত উদ্যোগের অংশ হিসেবে চারটি ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত এবং চারটি ইউনিয়নকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে ফুলবাড়ীয়া এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। ঘোষণা পত্রে স্বাক্ষর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে ফুলবাড়ীয়া পৌরসভা, কুশমাইল, বাকতা ও রাঙ্গামাটিয়া ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত এবং ফুলবাড়ীয়া সদর, বাকতা, নাওগাঁ ও রাঙ্গামাটিয়া ইউনিয়নকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ীয়া এপি ম্যানেজার নম্রতা হাউইর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, “অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের বিয়ের ফলে নানা সমস্যার সৃষ্টি হয়। আমরা শপথ পাঠের মাধ্যমে দৃঢ় প্রতিজ্ঞা করেছি, এ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাব।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান ভুঁইয়া, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রওশন জামান, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. ফরিদ আহমেদ ও ফুলবাড়ীয়া পৌরসভা শিশু কল্যাণ কমিটির সভাপতি মোঃ হয়রত আলী।

যুব ফোরাম ও ইয়ুথ ভিজিলেন্স টিমের সভাপতি ফুয়াদ হাসান রিফাত শপথ বাক্য পাঠ করেন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান ভুঁইয়া বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাল্যবিবাহ নিরুৎসাহিত করতে উপবৃত্তির শর্তই হলো—১৮ বছরের আগে বিয়ে নয়।”

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ম্যানেজার নম্রতা হাউই বলেন, “বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণাকে সফল করতে সবার আগে সচেতনতা জরুরি। সমাজের প্রতিটি মানুষ সচেতন হলে এ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park